গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় অন্তর্বর্তী সরকার
অনলাইন ডেস্ক
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে ফটোকার্ডটি শেয়ার করা হয়।
ফটোকার্ডটিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সিল দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়—
“গণভোটের ‘হ্যাঁ’-তে সিল দিন, ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ করুন।”
প্রেস উইং জানিয়েছে, গণভোটকে কেন্দ্র করে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে মোট আটটি ফটোকার্ড প্রকাশ করা হবে।
এর আগে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, গণভোট এবং ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে। তিনি বলেন, এ ধরনের প্রচারণায় আইনগত কোনো বাধা নেই বলে আইন বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে চারটি প্রশ্ন রাখা হবে, যেখানে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এদিকে গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরিতে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির আওতায় মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোট সম্পর্কে ইতিবাচক ধারণা 28365597গড়ে ওঠে।
0 Comments